ব্যবহারের শর্তাবলী

শেষ হালনাগাদ: ৮ অক্টোবর, ২০২৬

সহপাঠী ব্যবহার করলে নিচের শর্তগুলো মেনে চলতে হবে। ছোট করে বললে: সৎভাবে ব্যবহার করো, আর মনে রেখো সহপাঠী একজন AI — শিক্ষকের জায়গা নেয় না।

সহপাঠী কী, আর কী নয়

  • সহপাঠী জাতীয় শিক্ষাক্রমের পাঠ্যবই ধরে পড়ায় সাহায্য করে — প্রশ্ন, ইঙ্গিত আর ব্যাখ্যা দিয়ে।
  • সহপাঠী একটা AI, তাই কখনো কখনো ভুল করতে পারে। গুরুত্বপূর্ণ কিছু বই বা শিক্ষকের সাথে মিলিয়ে নাও, আর ভুল দেখলে উত্তরের পাশের পতাকা চিহ্ন দিয়ে জানাও।
  • এটা স্কুল, শিক্ষক বা অভিভাবকের বিকল্প নয় — পাশে থাকার একজন সঙ্গী।

অ্যাকাউন্ট

  • সঠিক নাম আর নিজের ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খোলো। একটা অ্যাকাউন্ট একজনের জন্য।
  • পাসওয়ার্ড কাউকে দিয়ো না। অন্য কেউ তোমার অ্যাকাউন্ট ব্যবহার করছে মনে হলে সাথে সাথে পাসওয়ার্ড বদলাও।
  • ১৮ বছরের কম হলে অভিভাবককে জানিয়ে ব্যবহার করো।

যা করা যাবে না

  • পরীক্ষা চলাকালীন সহপাঠী দিয়ে উত্তর বের করা।
  • সহপাঠীকে দিয়ে কারও প্রতি অপমানজনক, ক্ষতিকর বা বেআইনি কিছু লেখানোর চেষ্টা।
  • সেবাটা ভাঙার, অন্যের অ্যাকাউন্টে ঢোকার বা স্বয়ংক্রিয়ভাবে বিপুল অনুরোধ পাঠানোর চেষ্টা।
  • এসব হলে আমরা অ্যাকাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করতে পারি।

ফ্রি ট্রায়াল আর প্ল্যান

  • নতুন অ্যাকাউন্টে প্রথম কয়েকটা প্রশ্ন ফ্রি। তারপর পড়া চালিয়ে যেতে একটা প্ল্যান লাগে।
  • প্ল্যান একবারের পেমেন্ট — নির্দিষ্ট কয়েক দিনের জন্য। নিজে থেকে নবায়ন হয় না, আর চলতি প্ল্যানের মধ্যে নতুন প্ল্যান কিনলে দিনগুলো যোগ হয়।
  • পেমেন্ট হয় Stripe-এর নিরাপদ পেজে। পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হলে যোগাযোগ পাতা থেকে জানাও।

প্ল্যান বাতিল ও টাকা ফেরত

  • প্ল্যান পেজ থেকে যেকোনো সময় প্ল্যান বাতিল করতে পারো। বাতিল করলে প্ল্যান সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়।
  • যে কয়দিন ব্যবহার করেছ, সেই দিনগুলোর জন্য সবচেয়ে ছোট যে প্ল্যান যথেষ্ট, তার দাম রাখা হয় — এক সপ্তাহের বেশি প্ল্যানে অন্তত এক সপ্তাহের দাম — বাকি টাকা তোমাকে ফেরত পাঠানো হয়।
  • এক দিন (৳১০০): শুরু হয়ে গেলে টাকা ফেরত হয় না।
  • সাপ্তাহিক (৳২৫০): প্রথম দিনে বাতিল করলে ৳১৫০ ফেরত। এরপর ফেরত নেই।
  • দুই সপ্তাহ (৳৪০০): প্রথম ৭ দিনের মধ্যে বাতিল করলে ৳১৫০ ফেরত। এরপর ফেরত নেই।
  • মাসিক (৳৭০০): প্রথম ৭ দিনের মধ্যে বাতিল করলে ৳৪৫০ ফেরত, ৮–১৪ দিনের মধ্যে ৳৩০০ ফেরত। এরপর ফেরত নেই।
  • যে প্ল্যান এখনো শুরু হয়নি (আরেকটা প্ল্যানের পরে অপেক্ষায় আছে), সেটা বাতিল করলে পুরো টাকা ফেরত পাবে।
  • এক দিন মানে প্ল্যান শুরুর সময় থেকে ২৪ ঘণ্টা।
  • ডলারে: সাপ্তাহিক ($5) — প্রথম দিনে $3 ফেরত। দুই সপ্তাহ ($8) — প্রথম ৭ দিনে $3 ফেরত। মাসিক ($15) — প্রথম ৭ দিনে $10, ৮–১৪ দিনের মধ্যে $7 ফেরত।
  • ৫ জনের দলের প্ল্যান অ্যাপ থেকে বাতিল করা যায় না — যোগাযোগ পেজ থেকে আমাদের লেখো।
  • যেভাবে টাকা দিয়েছিলে, সেভাবেই ফেরত যায়। কার্ড বা PayPal-এ দিলে বাতিল করার সঙ্গে সঙ্গেই টাকা ফেরত চলে যায় — ব্যাংকে দেখাতে ৫–১০ কর্মদিবস লাগতে পারে। বিকাশে দিলে ৭ দিনের মধ্যে আমরা ফেরত পাঠাই। পেমেন্টের খরচ আমরা নিজেরাই বহন করি।

বিষয়বস্তু

  • পাঠ্যবইয়ের বিষয়বস্তু তার প্রকাশকের। সহপাঠী শুধু পড়ায় সাহায্য করতে তা থেকে উদ্ধৃতি দেয়।
  • তোমার লেখা উত্তর আর প্রশ্ন তোমারই। সেবা চালাতে আর মান উন্নত করতে আমরা সেগুলো ব্যবহার করি, যেমন গোপনীয়তা নীতিতে লেখা আছে।

বদল আর শেষ

  • সেবা বা এই শর্তে বদল আসতে পারে; বড় বদল হলে আগে জানিয়ে দেব।
  • যেকোনো সময় অ্যাকাউন্ট মুছে ফেলতে পারো — যোগাযোগ পাতা থেকে লিখলেই হবে।

কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ পাতা থেকে আমাদের লিখো। যোগাযোগ পাতা